1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যাজিস্ট্রেটের মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে পুলিশ অ্যাসোসিয়েশন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ম্যাজিস্ট্রেটের মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে পুলিশ অ্যাসোসিয়েশন

প্রতিনিধি

ঢাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

গত ৬ এপ্রিল দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ‘পুলিশের ওপর জনগণের আস্থা নেই’ ধরনের মন্তব্য পুরো পুলিশ বাহিনীর মর্যাদাকে আঘাত করেছে এবং মাঠপর্যায়ের সদস্যদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের রাস্তার ওপর গাড়ি রেখে কাজ করতে হয়। এই বাস্তবতা বিবেচনা না করে প্রকাশ্যে এমন মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা কারও কাছ থেকে প্রত্যাশিত নয়।

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, রাষ্ট্রীয় সংস্থাগুলো একে অপরের পরিপূরক। তাই পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো সমস্যা হলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি পথে সমাধান করা উচিত, প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য নয়।

সংগঠনটি আরও উল্লেখ করে, ২০২৪ সালের পর থেকে পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এমন পরিস্থিতিতে বাহিনীর মনোবল ক্ষুণ্ন করে এমন মন্তব্য জননিরাপত্তা রক্ষার কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

শেষে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!