1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় কয়েকজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।

অভিযান চলাকালে সেনা সদস্যরা বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮) নামে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো তলোয়ার, একটি চাইনিজ কুঠার, ৩টি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!