1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. আরিফ (২৬), মো. হারুন অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রাসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০), মো. চাঁন (১৮)।

তালেবুর রহমান জানান, মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!