1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে দিনে-দুপুরে তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মোহাম্মদপুরে দিনে-দুপুরে তরুণকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে জুমার নামাজ পড়ে ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামের এক তরুণকে ‘সামুরাই’ দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল (শুক্রবার) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) ও ২ নম্বর আসামি মো. মিরাজ (১৮)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল ৬ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ভুক্তভোগী দ্বীন ইসলাম ও তার বন্ধু শান্ত বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে আসামি আলিফ ও মিরাজসহ আরও কয়েকজন এক অজ্ঞাতনামা কিশোরকে সামুরাই নিয়ে তাড়া করছিলেন। ওই সময় দ্বীন ইসলামের সঙ্গে আলিফের ধাক্কা লাগে।

এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে দ্বীন ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন।

র‍্যাব জানায়, ১ নম্বর আসামি আলিফ হত্যার উদ্দেশ্যে দ্বীন ইসলামের ঘাড়ের নিচে কোপ দেন। ২ নম্বর আসামি মিরাজ পিঠের মাঝ বরাবর আঘাত করেন, যাতে দ্বীন ইসলামের মেরুদণ্ডের হাড় দৃশ্যমান হয়ে যায়। এ ছাড়া মোহন ও আজগর নামের অন্য দুই আসামি দ্বীন ইসলামের পিঠের বাম পাশে কুপিয়ে গুরুতর জখম করেন। কিশোরটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে লাথি-ঘুষি মেরে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তাজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

র‍্যাব-২-এর কর্মকর্তা মো. সামসুল ইসলাম জানান, ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। আজ শনিবার বিশেষ অভিযান চালিয়ে আলিফ ও মিরাজকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করেছে র‍্যাব।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!