1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোবাইল দুনিয়া কাঁপাতে আসছে নাথিং ফোন ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোবাইল দুনিয়া কাঁপাতে আসছে নাথিং ফোন ২

প্রতিনিধি

দুনিয়ার প্রথম স্বচ্ছ ফোন এনেছিল নাথিং কোম্পানি। এই ফোন বাজারে এনে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি। এবার আসছে নাথিং ফোন ২ মডেল। এই ফোন কবে আসবে তার দিনক্ষণ জানা গেল। নাথিং কোম্পানির প্রধান কার্ল পেই জানিয়েছেন খুব শিগগিরই নাথিং ফোন ২ বাজারে আসছে।

নাথিং সিইও কার্ল পেই জানিয়েছেন, জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একসঙ্গে অনেকগুলো দেশেই এই স্মার্টফোন লঞ্চ করবে নাথিং।

নাথিং ফোন ২ মডেলে থাকছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসর ব্যবহৃতহবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট।

ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

এই ফোন একাধিক স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে বাজারে আসতে পারে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে এই ফোন পাওয়া যাবে।

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে মিলবে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। এর আগের মডেলে অর্থাৎ নাথিং ফোন ১ মডেলে ছিল ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটা। এই প্রসেসর এবং ব্যাটারির ফলে আগের ভার্সনের থেকে ৮০ শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারবে এই স্মার্টফোন।

তথ্য সূত্র: অনলাইন ডেক্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!