1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোদি পরিবারের সদস্য হচ্ছেন শ্রদ্ধা কাপুর! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মোদি পরিবারের সদস্য হচ্ছেন শ্রদ্ধা কাপুর!

প্রতিনিধি

মোদি পরিবারের সদস্য হচ্ছেন শ্রদ্ধা কাপুর!
বলিউডে বইছে বিয়ের সানাই। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। কিছুদিন ধরেই বিটাউনের তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই জল্পনা রূপ নিচ্ছে বাস্তবে। সব ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ থেকে শুরু করে ডিনার ডেট কিংবা আম্বানিদের হাইপ্রোফাইল পার্টি সবখানেই এই জুটিকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়।

যদিও নিজের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট ছিলেন শ্রদ্ধা, তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগী বিয়ের প্রশ্ন করলে তিনি সোজাসাপ্টা উত্তরে জানান, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় তাদের বিয়ে নিয়ে আলোচনা।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত মুখ। তবে ক্যামেরার সামনে নয়, তার ক্যারিশমা ক্যামেরার পেছনে। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো হিট সিনেমার সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় বিয়ে। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে এই যুগলের।

যদিও শ্রদ্ধা বা রাহুল কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে নেপথ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!