1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, ছাত্রদল নেতাসহ আহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, ছাত্রদল নেতাসহ আহত ২

প্রতিনিধি

ফেনীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীনগর ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান টাঙ্গাইলের দেলদুয়ার থানার পুরান পাথরাইল গ্রামের মৃত আকালী মিয়ার ছেলে। তিনি ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী ছিলেন|
আহতরা হলেন নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহের আমিরুল হক এবং ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে তারেক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শাহজাহান সদর উপজেলার ফাজিলপুর থেকে বারইয়ারহাটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-৪৮১২) এসে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ ব্যবসায়ী শাহজাহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন ফয়সাল বলেন, ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ীকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
নিহতের সহকর্মী কাপড় ব্যবসায়ী শাহ আলম বলেন, শাহজাহানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা ফেনী আসলে মরদেহ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!