1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

প্রতিনিধি

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের মানুষের জন্য বাংলাদেশ সরকার আর্থিক সহায়তা দিয়েছে
ঢাকা পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শাফি গতকাল (৪ ফেব্রুয়ারি) মোজাম্বিকের রাজধানী মাপুটোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমমূল্যের একটি চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার শাহ আহমেদ শাফি মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি বন্যাদুর্গত মানুষের দ্রুত এই দুর্ভোগ কাটিয়ে ওঠার প্রত্যাশা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টানা এক মাসের প্রবল বর্ষণ মোজাম্বিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছে। এতে ফসল, জীবিকা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে। মোজাম্বিক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের এই সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের সংহতি, বন্ধুত্ব ও সহমর্মিতার প্রতীক মাত্র। অনুষ্ঠানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালিও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!