1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৈনম ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মৈনম ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন) বিকেলে উপজেলার ৬নং ইউনিয়নের মৈনম বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন।
এসময় মৈনম ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহারুল ইসলামের  সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এ সম্মেলনের উদ্বোধক ছিলেন মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল  চৌধুরী।
এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক শহীদুল ইসলাম টুকু, রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল ও  মামুনুর রহমান রিপন,মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল,সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী (টিপু) এবং সাবেক সহ-সভাপতি শ্রী মনোজিৎ কুমার সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খাঁন, ৬নং মৈন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম  আহবায়ক আব্দুল মালেক দেওয়ান, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,  ৬নং মৈনম ইউনিয়ন বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলনে সাহারুল ইসলামকে  সভাপতি, নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!