1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেহেরপুরে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, বিনষ্ট করা হলো ইট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেহেরপুরে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, বিনষ্ট করা হলো ইট

প্রতিনিধি

মেহেরপুরে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, বিনষ্ট করা হলো ইট
মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।

এ সময় দোয়েল ব্রিকস ও রিপন ব্রিকসের চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ট্রাক্টর দিয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। জরিমানা করে ভাটা বন্ধ করার সম্ভব হয় না, তাই এবার সকল ভাটা মালিকদের নোটিশ দেওয়া হবে। এরপরও যদি ভাটাগুলোর কার্যক্রম চলমান থাকে তাহলে পর্যায়ক্রমে সকল ইটভাটা উচ্ছেদ করা হবে। জেলাতে ৮৫টি ইট ভাটার মধ্যে আজকে দুটি ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। আরও কয়েকটি ভাঙা হবে। এ অভিযান চলমান থাকবে।

এ সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!