1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেয়াদোত্তীর্ণ ওষুধ বি‌ক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মেয়াদোত্তীর্ণ ওষুধ বি‌ক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন পণ্য বি‌ক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিলোনিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফল, ফার্মেসি, ইফতারসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এতে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অনুমোদনহীন পণ্য বি‌ক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। একইসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স তাজুল স্টোরকে ১ হাজার টাকা, লাইসেন্স না নিয়ে ফার্মেসি প‌রিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করায় মেসার্স জ‌সিম মে‌ডিকেল হলকে ৮ হাজার টাকা এবং লাইসেন্স না নিয়ে ব্যবসায় প‌রিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করা ও সেবাগ্রহীতার জীবন বিপন্ন করার মতো ভোক্তা অ‌ধিকারবিরোধী কর্মকা‌ণ্ডের অ‌ভিযোগে মেসার্স মিয়াজী ফার্মেসিকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ ও ভোক্তার অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশনা দে‌ওয়া হয়েছে।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য ও জেলা পু‌লিশের এক‌টি টিম অংশ নেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে ভোক্তা অধিকারবিরোধী নানা অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!