1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেডিসিন ফি রেখে বাকি টাকা ফেরতের অনুরোধ শিক্ষার্থীদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেডিসিন ফি রেখে বাকি টাকা ফেরতের অনুরোধ শিক্ষার্থীদের

প্রতিনিধি

কোটাবিরোধী আন্দোলন ও স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে সহিংসতায় আহতদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোর লাখ লাখ টাকা বিলের সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একসঙ্গে যেসব বেসরকারি হাসপাতাল লাখ লাখ টাকা নিয়েছে, তাদের থেকে মেডিসিন ফি রেখে বাকিটা ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।শনিবার (১৭ আগস্ট) কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে তারা এ অনুরোধ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে এখন থেকে সরকারি বেসরকারি কোথাও সহিংসতায় আহতদের চিকিৎসা নিতে টাকা লাগবে না। কিন্তু এরইমধ্যে আমরা দেখেছি বেশকিছু বেসরকারি হাসপাতাল শিক্ষার্থীদের থেকে চিকিৎসার নামে লাখ লাখ টাকা বিল করেছে। তাই আমরা চাইব শুধু মেডিসিন ফি রেখে বাকি টাকাগুলো শিক্ষার্থীদের আবারও ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। এ সময় উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেয়া হবে না। রাজনৈতিক বলয় ও লালফিতার দৌরাত্ম্য শেষ করা হবে।ঢাকা মেডিকেলের অবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের মতো বলেও মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তিনি জানান, ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্যখাত গড়ে তোলা সম্ভব বলে স্বাস্থ্য অধিদপ্তর আশ্বাস দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা আরও বলেন, স্পেশালাইজড কেয়ার ইউনিটের আওতায় আন্দোলনে আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। বেসরকারি হাসপাতালগুলোতেও বিনা খরচে আহতরা চিকিৎসার সুযোগ পাবেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদা বা বিশেষ সুবিধা চাইবে তাদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!