1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেডিকেল জোন শিবিরের কমিটি গঠন, সভাপতি যায়েদ ও সেক্রেটারি জুলফিকার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেডিকেল জোন শিবিরের কমিটি গঠন, সভাপতি যায়েদ ও সেক্রেটারি জুলফিকার

প্রতিনিধি

মেডিকেল জোন শিবিরের কমিটি গঠন, সভাপতি যায়েদ ও সেক্রেটারি জুলফিকার
২০২৬ সেশনের জন্য মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. যায়েদ আহমাদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. জুলফিকার আলী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (গতকাল) মেডিকেল জোন শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম , কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজোয়ানুল হক, সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. মিনহাজুল আবেদীন এবং সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মমিনুল এহসান ও ডা. মোস্তাফিজুর রহমান।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. যায়েদ আহমাদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. যায়েদ আহমাদ শাখা সেক্রেটারি হিসেবে ডা. জুলফিকার আলীকে মনোনীত করেন।

নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!