1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা

প্রতিনিধি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সরকারি মেডিকেলে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সুশোভন বাছাড়। এছাড়া জাতীয় মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন একঝাঁক শিক্ষার্থী।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।এরপর একে একে আসতে শুরু করে জাতীয় মেধায় শীর্ষদের তালিকা ও পরিচয়।

তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫। দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম কলেজের  মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর ৯০.৫০।

জাতীয় মেধায় তৃতীয় স্থান অধিকার করেছেন শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শেখ তাসনিম ফেরদাউস। তিনি পেয়েছেন ৮৯.৫০ নম্বর। চতুর্থ স্থান অর্জন করেছেন দিনাজপুর সরকারি কলেজের মো. আবুল ফাইয়াজ। ৫ম স্থান অর্জন করেছেন হলিক্রস কলেজের সুমাইয়া জাহান।

মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মো. আফতাব আহমেদ জয়। সপ্তম স্থান অধিকার করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের মো. মারহামাতুল করিম। অষ্টম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মো. ফাইজুর রহমান।

এমনকি সেরা দশের তালিকায় নবম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের তাসনিমা তাবাসসুম এবং দশম স্থান অধিকার করেছেন পুলিশ লাইনস কলেজ, রংপুরের এস এম মুনতাসীর মোস্তাফিস।

জানা গেছে, এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লক্ষ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!