1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেডিকেলেও ছাত্ররাজনীতি নিষিদ্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মেডিকেলেও ছাত্ররাজনীতি নিষিদ্ধ

প্রতিনিধি

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রোববার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ওই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো;

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন;

২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন;

৩. কলেজ ক্যাম্পাস ও হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) এবং রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাবসমূহের কার্যক্রম সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোষণা থাকবে;

৪. বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে;

৫. চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের অবিলম্বে হলে ফেরার আহ্বান জানানো হলো। একই সঙ্গে সব শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্তগুলো শনিবার (১০ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গতকাল (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ও হলেও ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!