1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেট্রোরেল লাইনে ড্রোন, সাময়িক স্থবিরতার পর ফের চালু ট্রেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মেট্রোরেল লাইনে ড্রোন, সাময়িক স্থবিরতার পর ফের চালু ট্রেন

প্রতিনিধি

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে এখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় নয় মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। তিনি আরও বলেন, ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ড্রোন অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য, এর আগে থেকেই মেট্রোরেলের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মেট্রো লাইনের আশপাশের এক কিলোমিটার এলাকার মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন কিংবা অনুরূপ কোনো বস্তু ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে ডিএমটিসিএল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে মেট্রো ট্রেন চালিত হয়। ফলে এসব উড়ন্ত বস্তুর সুতা, কাঠামো বা অবশিষ্টাংশ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

এই কারণে মেট্রো লাইনের আশপাশে এমন ঝুঁকিপূর্ণ কিছু ওড়ানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!