1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেজাজ হারান অলরাউন্ডার সাকিব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মেজাজ হারান অলরাউন্ডার সাকিব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এই তারকার সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। তবে ভক্তদের সঙ্গে বহুবার মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন এই অলরাউন্ডার। সবশেষ এমন ঘটনা ঘটেছে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যকার ম্যাচের আগে মেজাজ হারিয়ে এক ভক্তকে চড় মারতে উদ্যত হন সাকিব। ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহউদ্দিন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব।

এসময় হঠাৎ সেলফি তুলতে যান এক তরুণ। সাকিব তাকে নিষেধ করেন সেলফি তুলতে। কিন্তু সাকিবের কথা শোনেননি তিনি। সেলফি তুলতে আরেকবার চেষ্টা করলে মেজাজ হারান সাকিব। মোবাইল কেড়ে নিয়ে ওই ভক্তকে চড় মারতে উদ্যত হন তিনি। অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটা হারাননি, ফলে চড় মারতে গিয়েও থেমে যান সাকিব।  পরে সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এর আগে সকালে স্টেডিয়ামে প্রবেশের সময়ও একবার মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। শেষ পর্যন্ত সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি। এ ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে।

জাতীয় দলের একাধিক তারকা খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ। তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণের সুযোগ কেন থাকবে সেই প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। আবার পরিস্থিতি যাই হোক, সাকিবের মেজাজ হারানোর ঘটনা তাকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য এমন বিতর্কের দিনেও ঠিকই রেকর্ডবুকে নাম লিখিয়েছেন সাকিব। দেশের ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ৪০০ উইকেট পেয়েছেন তিনি। শাহাদাত হোসেন দীপু এবং জাকির হোসেনের উইকেট পেয়ে ৪০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

তার আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাক রাজ। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ম্যাচের হিসেবে সময়টা একটু বেশি লেগেছে সাকিবের। ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে টাইগার অলরাউন্ডার খেলেছেন ৩০৮ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!