1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৃত মুরগি জবাই করে হোটেলে সরবরাহ করছিলেন তিনি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মৃত মুরগি জবাই করে হোটেলে সরবরাহ করছিলেন তিনি

প্রতিনিধি

পটুয়াখালীর পুরান বাজারে মৃত মুরগি জবাই করে বিভিন্ন হোটেলে সরবরাহের অভিযোগে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ সোয়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাজারের ‘আল আমিন মুরগির আড়ৎ’ নামের একটি দোকান থেকে শহরের বিভিন্ন হোটেলে নিয়মিত মুরগি সরবরাহ করা হতো। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে দোকানটি থেকে ৩৭টি মৃত মুরগিসহ প্রায় ১৫০টি জবাইকৃত মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে পাঠানো হয়। সেখানে সরবরাহকৃত মুরগিগুলো মৃত বলে শনাক্ত হলে তা ফেরত পাঠানো হয়। পরে বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে মৃত মুরগিগুলো নদীতে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত সোহাগ হাওলাদার দাবি করেন, যে ফার্ম থেকে মুরগি কেনা হয়েছে, সেখানকার ত্রুটির কারণে মৃত মুরগিগুলো এসেছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম জানান, মৃত মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফার্ম থেকে জবাই করে আনা এসব মুরগি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!