ইপেপার / প্রিন্ট
রাজধানীর নিউমার্কেট এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে নিউমার্কেট থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
নিউমার্কেট থানা সূত্রে জানানো হয়, গত রবিবার (১০ মার্চ) সকালে নিউ এলিফ্যান্ট রোডের রহমান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের উল্টো দিকের ফুটপাথে মাথায় রক্তাক্ত জখমপ্রাপ্ত অজ্ঞাতনামা একজন পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃতব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। বর্তমানে অজ্ঞাত লাশটি ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ সংক্রান্তে ১০ মার্চ নিউমার্কেট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে যার নং-০৬।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির পরিধেয় পোশাক বা চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫৮৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫৭৬) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।