1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মূল্যস্ফীতিতে ধাক্কা : ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মূল্যস্ফীতিতে ধাক্কা : ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্য

প্রতিনিধি

মূল্যস্ফীতিতে ধাক্কা : ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ, অস্বস্তি বাড়াচ্ছে খাদ্য
সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। যা নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এর উল্টো চিত্র উঠে এসেছে।

সোমবার (০৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিবিএস।

বিবিএস জানায়, এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস নভেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। তবে, গত বছরের একই সময়ের (২০২৪ সালের নভেম্বর) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে, যা গত বছর ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতেও মূল্যস্ফীতির হার বেড়েছে। ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। যা নভেম্বরে ছিল ৯ দশমিক ০৮ শতাংশ। গত বছরের ডিসেম্বরে এই হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!