1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটার

প্রতিনিধি

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে নিয়েছেন ১ উইকেট। তবে ছিলেন বেশ মিতব্যয়ী। ৪ ওভারে রান দিয়েছেন মোটে ১২। এমন বোলিংয়ের পর মুস্তাফিজ বন্দনায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল। 

ক্রিকবাজের শোতে মুস্তাফিজকে নিয়ে পার্থিব বলেন, ‘সে দারুণ বোলিং করেছে, আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পারবেন। আমার মনে হয় সে যখন ২০১৬-১৭ সালে খেলেছে, তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘণ্টায় ১৪০-১৪৫ এবং সে যখন স্লোয়ার

‘পরের তিন বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার এবং স্লোয়ার সবসময় ১১৫-১২০ ছিল। এজন্য গতির বৈচিত্র্য দিয়ে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারতো না। এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করছে, অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করছে, সেই সঙ্গে সে পিচও বুঝতে শিখে গেছে। সে স্মার্ট বোলার হয়ে গেছে।’-যোগ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ। সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে পার্থিব বলেন, ‘সেটার বড় উদাহরণ হচ্ছে সে যেভাবে নিউ ইয়র্কে বোলিং করেছে। সে একমাত্র বোলার যে কিনা ইয়র্কার মারার চেষ্টা করেনি। আমরা হারিস রউফ, আর্শদীপসহ আরও অনেক বোলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি। কিন্তু সে ইয়র্কার করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ১৮তম ওভারে সে খুব সম্ভবত ১ রান দিয়েছিল।’

মারতো সেগুলো ১১০ কিংবা ১১৫ হতো, গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!