1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুসল্লিদের সেবায় মসজিদে নববীতে চালু হলো স্মার্ট কমান্ড সেন্টার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মুসল্লিদের সেবায় মসজিদে নববীতে চালু হলো স্মার্ট কমান্ড সেন্টার

প্রতিনিধি

পবিত্র রমজান সামনে রেখে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে চালু করা হয়েছে অত্যাধুনিক স্মার্ট ইঞ্জিনিয়ারিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ২৪ ঘণ্টা চালু থাকা এই কেন্দ্র থেকে রিয়েল-টাইম তথ্যের মাধ্যমে মসজিদের সেবা কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনা তদারকি করা হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. তাওফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে নতুন এই স্মার্ট সেন্টারের উদ্বোধন করেন।

৩১৫ বর্গমিটার আয়তনের এই কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে দেয়ালে ঝোলানো ২২টি বড় ডিসপ্লে স্ক্রিন ও আধুনিক অপারেশনাল প্ল্যাটফর্ম। এগুলোর মাধ্যমে মসজিদ কমপ্লেক্সের ভেতরের সব সেবা ও সম্পদের অবস্থা এক জায়গা থেকেই পর্যবেক্ষণ করা যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেন্টার থেকে রিয়েল-টাইম ডিজিটাল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। এর মধ্যে থাকবে বিভিন্ন স্থাপনা ও যন্ত্রপাতির অবস্থা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাসহ সেবা কার্যক্রমের মান এবং মুসল্লি ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া। এতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

চার শিফটে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দিয়ে পরিচালিত এই কমান্ড সেন্টার দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করবে। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়ে গেলে ভিড় ও সেবাব্যবস্থা সামাল দিতে এই প্রযুক্তিনির্ভর কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া সেন্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম, নিয়মনীতি পরিপালন পর্যবেক্ষণ টুল এবং পারফরম্যান্স বিশ্লেষণ সফটওয়্যার। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত ও কার্যকর হবে বলে কর্তৃপক্ষের দাবি।

সৌদি প্রশাসনের ভাষ্য, আধুনিক প্রযুক্তির মাধ্যমে হারামাইন শরিফাইনের সেবাব্যবস্থা আরও উন্নত করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!