1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুরাদনগরে বাসস্ট্যান্ডে দুই গ্রামবাসীর সংঘর্ষ, কাউন্টারে ভাঙচুর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মুরাদনগরে বাসস্ট্যান্ডে দুই গ্রামবাসীর সংঘর্ষ, কাউন্টারে ভাঙচুর

প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে বাখরনগর ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের টিকিট কাউন্টার ও দোকান ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ও শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহন নামে বাসের ড্রাইভার সোহেলের সাথে মনিরুল হক নামের এক সাংবাদিক ও তার ড্রাইভার শফিকের কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে সাংবাদিক মনিরুল হকের পক্ষে মুরাদনগরের বাখরনগর গ্রামের কিছু লোকজন ফারজানা পরিবহনের কাউন্টারের সামনে এসে ড্রাইভার ও হেলপারদেরকে মারধর করেন। মারধরের একপর্যায়ে বাখরনগর গ্রামের লোকজন ফারজানা পরিবহন বাসের কাউন্টার ভাঙচুর করেন।

ওই ঘটনার জের ধরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ বাজার এলাকায় মহড়া দেয় দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি গ্রামের লোকজন। একই সময় বাখরনগর গ্রামের লোকজন একত্রিত হয়ে ভিংলা বাড়ি গ্রামের লোকজনকে ধাওয়া দিলে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের পর কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে অবস্থান করে বাখরনগর গ্রামের লোকজন। আর দক্ষিণ পাশে অবস্থান নেয় ভিংলাবাড়ি গ্রামের লোকজন।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেলের সঙ্গে মনির নামে এক সাংবাদিকের রাস্তায় গাড়ি ক্রসিং নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সাংবাদিক মনিরের  ড্রাইভার শফিকের সঙ্গে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেলের মারামারি হয়। ওই ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষই মিছিল করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!