1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুন্সিগঞ্জের নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী কে গ্রেফতার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার প্রধান আসামী কে গ্রেফতার

প্রতিনিধি

মিডিয়া সেন্টার খবর ঃ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় বসবাসকারী ভিকটিম নয়ন (২৩) গত ০৭ জানুয়ারি আনুমানিক রাত ০৮টা তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চিত্রকোট এলাকার একটি পাকা রাস্তার উপর ওৎ পেতে থাকা মোঃ নুর আলম তার অন্যান্য সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শত্রতার জের ধরে ভিকটিম নয়নের উপর অতর্কিত আক্রমন করে।

এ সময় নুর আলম ও অন্যান্য আসামীরা ভিকটিম নয়নকে রাম দা দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাম হাতের কব্জির নিচে আঘাত করে হাত বিচ্ছিন্ন করে ফেলে। ভিকটিম নয়নের ডাক-ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ভিকটিম নয়নকে প্রাণনাশের হুমকি দিয়ে নয়নের হাতের কাটা অংশ তাদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ চাঞ্চল্যকর এই হাত বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী জয়নালের দেয়া তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক রাত ১৬:১০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন গাদিঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় নয়ন (২৩)’কে নৃশংসভাবে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক প্রধান আসামি মোঃ নুর আলম (৩৫), পিতা-মৃত হারুন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনায় তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!