1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তির আগেই বিপাকে শাহিদের ‘ও রোমিও’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুক্তির আগেই বিপাকে শাহিদের ‘ও রোমিও’

প্রতিনিধি

মুক্তির আগেই বিপাকে শাহিদের ‘ও রোমিও’
বলিউড অভিনেতা শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’ নিয়ে শুরু থেকেই ভক্তদের মাঝে ছিল তুঙ্গে উন্মাদনা। সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় চর্চা চলছিল এটি বছরের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে। কিন্তু সেই খুশির খবরে এবার জল ঢেলে দিল আইনি জটিলতা। মুক্তির আগেই বড়সড় বিপাকে পড়েছে শাহিদ কাপুরের এই আলোচিত প্রজেক্ট।

আশির দশকের মুম্বাইয়ের ত্রাস ও আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার হুসেন উস্তেরার জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। হুসেন ছিলেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী। তবে পরবর্তীতে দাউদের হাতেই তার মৃত্যু হয় বলে ইতিহাসে প্রচলিত রয়েছে। পর্দায় এই হুসেন উস্তেরার চরিত্রেই অভিনয় করছেন শাহিদ কাপুর।

সিনেমাটি নিয়ে আপত্তির মূল কারণ হিসেবে সামনে এসেছেন হুসেন উস্তেরার মেয়ে সনোবর। তার দাবি, তার বাবার জীবনকে পর্দায় যেভাবে চিত্রায়িত করা হয়েছে, তা নিয়ে পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগে তিনি ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। একইসঙ্গে মানহানি ও অন্যান্য ক্ষতির কারণ দেখিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

সনোবর জানিয়ে দিয়েছেন, আর্থিক ক্ষতিপূরণ তো বটেই, তার লিখিত অনুমতি ছাড়া এই সিনেমা কোনোভাবেই মুক্তি দেওয়া যাবে না। শাহিদের চরিত্রটি নিয়ে যে ধরনের নেতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতেই আপত্তি জানিয়েছেন তিনি।

যদিও সিনেমার নির্মাতারা এখনো সরাসরি স্বীকার করেননি যে এটি হুসেন উস্তেরার বায়োপিক। তবে টিজার প্রকাশের সময় তারা জানিয়েছিলেন, সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এখন এই আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায় কি না, সেটাই দেখার বিষয়। আপাতত বিটাউনে শাহিদের ‘ও রোমিও’ নিয়ে বইছে বিতর্কের ঝড়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!