1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তাগাছায় বাসাবাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মুক্তাগাছায় বাসাবাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধি

মুক্তাগাছায় বাসাবাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ভ্যানচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই। একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, কোনো হত্যাই আমাদের কাম্য নয়। যারা শফিকুলকে এভাবে মেরেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!