1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক

প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্টিল মিল–২ সেকশনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে আব্দুল হামিদের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ রয়েছেন।

শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিকেলে কারখানার স্টিল মিল–২ সেকশনে জমে থাকা ময়লার স্লাগ হঠাৎ বিস্ফোরিত হলে সেখানে কর্মরত শ্রমিকরা আহত হন। বিস্ফোরণের পর আহতদের দ্রুত উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও, এর আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানার দুই নম্বর গেট এলাকায় একটি ময়লার স্লাগে সামান্য আগুন লেগেছিল। বড় ধরনের কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। ফায়ার সার্ভিস আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক জানান, আহত সাত শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের চোখ ও মুখে ময়লা ঢুকে শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। একজন শ্রমিকের অ্যাজমার সমস্যা বেড়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার পর কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!