ইপেপার / প্রিন্ট
Mirsharai উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন এক হেলপার। এ ঘটনায় চালক ও ব্যবসায়ীসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর চলমান সিএনজি পাম্প এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি Rabiul Hossain (৫০)। তিনি Shailkupa উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার নিহত হন।
দুর্ঘটনায় দুই ট্রাকের চালক এবং এক সবজি ব্যবসায়ীসহ মোট তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
Baraiyarhat Fire Service-এর সিনিয়র স্টেশন অফিসার Zainal Abedin Titash বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে Jorarganj Highway Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা Sharifuzzaman বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় গাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন, মহাসড়কে অনিয়মিত পার্কিং ও যানবাহন দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।