1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিশরের রানিদের সৌন্দর্যের রহস্য কী ছিলো ? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিশরের রানিদের সৌন্দর্যের রহস্য কী ছিলো ?

লাইফস্টাইল ডেস্ক :

ক্লিওপেট্রা থেকে নেফেরতিতি। সৌন্দর্যের ইতিহাস গড়েছিলেন মিশরের এই রানিরা। রূপ, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ করে রাখার ক্ষমতা রাখতেন তারা। তাদের সৌন্দর্য আজও ঈর্ষণীয়। আশ্চর্যের বিষয় হলো তাদের রূপচর্চা কিন্তু ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই করা হতো।

রূপচর্চায় যা ব্যবহার করতেন মিশরের রানিরা। সেসবের মধ্যে কিছু বিষয় উল্লেখ করা হলো—
মেকআপ: মিশরীয় সাম্রাজ্যের আদি যুগ থেকে নারীরা আইলাইনার, আইশ্যাডো, লিপস্টিক এবং রুজ ব্যবহার করতেন। মরুভূমির সূর্যের তীব্র আলো থেকে চোখকে রক্ষা করার জন্য কাজল পরতেন, যা তৈরি হতো প্রাকৃতিক উপায়েই। ‘ওকর’ নামে এক প্রকার রঞ্জক মাটির সঙ্গে পশুর চর্বি বা উদ্ভিদের তেল দিয়ে তৈরি হতো লিপস্টিকের রং। সেই রং রুজ হিসেবে গালেও মাখা হতো। যদিও শোনা যায়, ক্লিওপেট্রার জন্য নাকি গুবরে পোকাকে মেরে লিপস্টিকের নিখুঁত লাল রং তৈরি হতো।

কিন্তু কেবল মেকআপই তাদের সৌন্দর্যের রহস্য নয়। কোনো রকম মেকআপ করার আগে এবং পরে তারা ত্বকের যত্ন নিতেন।
ত্বকের যত্ন: ডেড সির লবণ দিয়ে ত্বক পরিষ্কার করতেন কেউ কেউ। কেউ আবার দুধ দিয়ে স্নান করে ত্বকের যত্ন নিতেন। দুধ ও মধুর মিশ্রণ খুবই জনপ্রিয় ছিল সেকালে। তাছাড়া ফুল বা মশলা মিশ্রিত তেল লাগাতেন তারা। রানি ক্লিওপেট্রা নাকি নিয়মিত দুধ দিয়েই স্নান করতেন। দুধের মধ্যে মেশানো হতো ল্যাভেন্ডার, মধু এবং গোলাপের পাপড়ি। বিলাসবহুল এই স্নান অকালবার্ধক্য রোধ করার ক্ষমতা ধরে এবং ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা দেয়।

চুলের যত্ন: চুলের সুস্বাস্থ্যের জন্য অলিভ অয়েল অত্যন্ত জনপ্রিয়। এটি ত্বককে নরম এবং চুলকে সজীব রাখে। তা ছাড়া ক্যাস্টর অয়েল, সজনে পাতা, তিলের বীজের মিশ্রণ দিয়েও বিশেষ তেল তৈরি করে চুলে মাখতেন মিশরীয় রাজ্ঞীরা। হেনা পাতা বেটে সেটি মেখেও কেশচর্চা করতেন তারা। তা ছাড়া লিঙ্গ নির্বিশেষে পরচু্লা পরতেন বলেও জানা গিয়েছে।
ফেসমাস্ক: মুখের ঔজ্জ্বল্য ধরে রাখতে ফেসমাস্ক ব্যবহার করতেন, যা তৈরি করা হত মূলত ডিম দিয়ে। এ ছাড়া অলিভ অয়েলও ছিল তাদের ত্বকচর্চার বিশেষ অঙ্গ।

গোলাপ জলের ব্যবহার: স্নানের সময় এবং স্নানের পরে গোলাপজলের ব্যবহার ক্লিওপেট্রার সময় থেকেই জনপ্রিয়। তা আজও সেই দেশের মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ।
সুগন্ধি: প্রাচীন মিশরীয়দের কাছে সুগন্ধি এবং শরীরে মাখার তেল ছিল যৌন উদ্দীপক। মসৃণ, সুগন্ধযুক্ত ত্বক, সৌন্দর্য এবং যৌনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রসাধন সামগ্রীর মধ্যে সুগন্ধি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

ওয়াক্সিং (লোম অপসারণ): গরম মোমের বদলে মিশরীয়রা মধু এবং চিনির মিশ্রণ দিয়ে ওয়াক্সিংয়ের একটি প্রাকৃতিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এতে ব্যথাও কম হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!