রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মহিতাজ মুসকান (২২)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিরপুর মডেল থানা পুলিশের জানানো মতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পীরেরবাগ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্য যাচাইয়ের পর ঝিলপাড়া মসজিদ সংলগ্ন ‘তাসনিম বিজয় ভবন’-এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মহিতাজ মুসকানকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ১ হাজার ৫শ’ ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, জব্দ হওয়া নগদ অর্থ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রয়লব্ধ বলে জানা গেছে। মামলার পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তকে থানায় রাখা হয়েছে।








