1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

প্রতিনিধি

মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তাররা হলেন– আগুনের ঘটনার হোতা নেছার ও তার সহযোগী দীপু।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
মিরপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আগুনের ঘটনার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাফরুল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
আরও জানা গেছে, আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিবহনের স্টাফদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এর কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। আরও দ্বন্দ্ব রয়েছে, সকল বিষয় সামনে রেখে আমরা তদন্ত করে যাচ্ছি।
ওই বাসে যখন দুর্বৃত্তরা আগুন দেয় তখন কোনো গুলি করা হয়েছিল কি না– প্রশ্ন করা হলে ওসি বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে এমন অভিযোগ করা হয়েছিল। পরে আমরা তদন্ত করে দেখেছি গুলির অভিযোগটি সত্য নয়। এসময় কোনো গুলি করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!