1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিয়ানমার থেকে পালিয়ে আসা তাদের ১০০ জন সীমান্তরক্ষীকে টেকনাফে নেওয়া হয়েছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মিয়ানমার থেকে পালিয়ে আসা তাদের ১০০ জন সীমান্তরক্ষীকে টেকনাফে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা তাদের ১০০ জন সীমান্তরক্ষীকে টেকনাফে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদের টেকনাফে নিয়ে যান।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত ৩৩০ জন সীমান্তরক্ষী বাংলাদেশে পালিয়ে এসেছেন। প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে নেওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির পাহারা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন, তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘাত চলছে। জীবন বাঁচাতে গত ৪ ও ৫ (ফেব্রুয়ারি) কয়েক দফায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!