1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিয়ানমারের নির্বাচনে জান্তাপন্থি দলের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় দাবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মিয়ানমারের নির্বাচনে জান্তাপন্থি দলের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় দাবি

প্রতিনিধি

মিয়ানমারের নির্বাচনে জান্তাপন্থি দলের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় দাবি
মিয়ানমারের জান্তা-পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ার দাবি করেছে দেশটির সেনাপন্থি প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই দাবি করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈশ্বিক গণতন্ত্র পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা বলছে, মিয়ানমারের এই নির্বাচন সশস্ত্র বাহিনীর ক্ষমতা আঁকড়ে থাকার পথকে আরও দীর্ঘায়িত করবে। অনেকেই জান্তার এই নির্বাচনের আয়োজনকে সাজানো বলে অভিহিত করেছেন।

স্বাধীনতার পর থেকে প্রায় পুরো সময় ধরেই সামরিক শাসনের আওতায় রয়েছে মিয়ানমার। দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমারে গণতান্ত্রিক যাত্রা শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের ঘটিয় দেশটির জেনারেলরা ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানে অং সান সু চির সরকারের পতন, গণতান্ত্রিক আন্দোলনের এই নেত্রীকে আটক করা হয়। তখন থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এশিয়ার এই দেশটি।

ক্ষমতায় আসার চার বছরের বেশি সময় পর মিয়ানমারে কয়েক দফায় জাতীয় নির্বাচনের আয়োজন করেছে জান্তা সরকার। দেশটির তৃতীয় ও শেষ ধাপের ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা বলেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে।

সু চিকে আটক ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিলুপ্ত হওয়ায় গণতন্ত্রপন্থীরা বলছেন, ভিন্নমত দমনের মাধ্যমে আয়োজিত এই নির্বাচন অনেকটা সাজানো এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) মতো সামরিক মিত্রদের দিয়ে ব্যালট ভরা হয়েছে।

রোববার দেশটিতে অনুষ্ঠিত ভোটের দ্বিতীয় ধাপে ইউএসডিপি ‌‌১০০টির মধ্যে ৮৭টি আসন জিতেছে বলে দাবি করেছেন দলটির এক কর্মকর্তা। ফল প্রকাশের অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এএফপিকে এই তথ্য দিয়েছেন।

প্রথম ধাপে নিশ্চিত বিপুল জয়ের সঙ্গে এই ফল যোগ হলে এখন পর্যন্ত দলটির নিম্নকক্ষে আসনসংখ্যা দাঁড়ায় ১৭৬। নির্বাচিত মোট ৩৩০টি আসনের মধ্যে এটি অর্ধেকের কিছু বেশি। যদিও তৃতীয় ধাপের নির্বাচন এখনও অনুষ্ঠিত হয়নি।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন, জান্তা তাদের প্রতিনিধিকে বিজয়ী, মিয়ানমারে সামরিক আধিপত্য পাকাপোক্ত এবং বৈধতার ক্ষেত্র তৈরি করার জন্য কৌশলগতভাবে এই নির্বাচন সাজিয়েছে।

মিয়ানমারের নিম্নকক্ষে মোট ৪৪০টি আসন রয়েছে। তবে সামরিক বাহিনীর প্রণীত সংবিধান অনুযায়ী, এর মধ্যে ১১০টি আসন সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত। বিশ্লেষকরা বলছেন, ইউএসডিপির বহু রাজনীতিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হওয়ায় দলটিকে সামরিক বাহিনীর প্রধান রাজনৈতিক প্রতিনিধি হিসেবে দেখা হয়।

আগামী মার্চে দেশটির সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেই সময় নিম্ন ও উচ্চকক্ষের সদস্যরা যৌথভাবে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। জান্তা প্রধান মিন অং হ্লেইং শীর্ষ সেনা পদ ছেড়ে বেসামরিক পদ গ্রহণের সম্ভাবনা নাকচ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!