1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিয়ানমারের চলমান পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেয়া হচ্ছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিয়ানমারের চলমান পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের চলমান পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র টি সরিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন দিয়েছে। ঘুমধুম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে উত্তর ঘুমধুমের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হবে। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রিত মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের(বিজিপি)সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম পুলিশের ডিআইজি মোহাম্মদ নূরে আলম মিনা, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজ ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় কমিশনার ও ডিআইজি সীমান্ত এলাকা ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। ওই কেন্দ্রটিতে ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে ১৫৮ জন মিয়ানমারের বিজিপি সদস্য অবস্থান করছে। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বিজিবি। ডিআইজি নূরে আলম মিনা জানান, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশের পাশাপাশি, র্যা ব কাজ করছে। এদিকে তুমব্রু সীমান্তে কোন গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে লোকজনদের জিরো লাইনের কাছে না যেতে নির্দেশনা দিয়েছে বিজিবি। টহল বাড়ানো হয়েছে সীমান্তে। সেখানে বসবাসকারীরা ঘরে ফিরে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!