1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তার গণমাধ্যমকর্মীর বাবার মুক্তির দাবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘মিথ্যা মামলা’য় গ্রেপ্তার গণমাধ্যমকর্মীর বাবার মুক্তির দাবি

প্রতিনিধি

সাবেক আওয়ামী লীগ নেতার করা ‘মিথ্যা মামলা’য় বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টারের বাবাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে নাহিমুর রহমান সাকিল।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বাবার বিরুদ্ধে করা মামলা থেকে নাম প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান তিনি।

সাকিল বলেন, গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় আমার বাবাকে পুলিশ গ্রেপ্তার করে। বাবার গ্রেপ্তারের পর আমরা জানতে পারি, হাতিয়ার সাবেক আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলীর ক্যাডার আবুল কালাম আমার বাবাকে একটি মামলায় আসামি করেন। আবুল কালাম ২০১৮ সালের একটি ঘটনাকে টেনে ২০২৪ সালের ৫ আগস্টের পর ১ নভেম্বর আমার বাবাকে ৩৩ জনের মধ্যে ৩২ নম্বর আসামি করে মামলা করেন, যা মিথ্যা ও বানোয়াট। আমরা এতদিন এই মামলার বিষয়ে কিছুই জানতাম না। তাছাড়া আবুল কালাম মামলার মধ্যে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও উল্লেখ করতে পারেনি।

তার বাবাকে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা অতি সাধারণ জীবনযাপন করেন। এলাকায় আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। সম্প্রতি হাতিয়া বুড়িরচর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান রাফিসহ কয়েকজন নামে-বেনামে আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। সে পরিমাণ টাকা আমাদের কাছে নেই। টাকা দিলে তারা মামলা উঠিয়ে নেবে এমন কথা জানায়। এতে বোঝা যায় সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে।

মামলার বাদী আবুল কালাম এলাকায় মামলা বাণিজ্য করছেন উল্লেখ করে সাকিল বলেন, বাদী আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর ক্যাডার বাহিনী ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রকাশ্যে নৌকা প্রতীকের মিছিল-মিটিং করেছেন। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার অত্যাচারে এলাকার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অতিষ্ঠ ছিল। সেই লোক এখন বিএনপি সেজে টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে। নিজেকে নব্য বিএনপি নেতা দাবি করছে। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কয়েকটি মামলার বাদী হয়ে তিনি এখন বাণিজ্য শুরু করেছেন। এই আবুল কালাম আমার বাবাসহ বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।

তিনি বলেন, আমরা রাফি নামে আরেকজনের নাম জানতে পারি। এই রাফি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিল। বিগত সরকারের আমলে হাতিয়া উপজেলার ছাত্রলীগের সভাপতি রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু ছিল এই রাফি। একসময় চাঁদাবাজি করেই চলত সে। স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে চাঁদাবাজি করে আয়ের টাকা এখন দুই হাতে ব্যয় করে বিএনপি ও নিরীহ লোকদের হয়রানি করছে। রাফিদের একটি পারিবারিক ঘটনায় আমার বাবাকে তাদের পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাতে আমার বাবা রাজি না হওয়ায় তার বাবা আইনজীবী হওয়ার সুবাদে পুরো চক্রটিকে ব্যবহার করে আমার বাবাকে আসামি করা হয়েছে বলে মনে করছি। তাছাড়া সম্প্রতি আমি এলাকার নানা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে সোচ্চার থাকায় তারা আমার ওপরও ক্ষুব্ধ। আমার ধারণা, সে কারণেও আমার বাবাকে হয়রানি করা হতে পারে।

তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্টদের অনুরোধ করব, এই মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়। আমার বাবাসহ যারা অপরাধ না করেও মামলার আসামি হয়েছেন, তাদের নাম এই মামলা থেকে প্রত্যাহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!