1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিছিলে মুখরিত রংপুর, তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিছিলে মুখরিত রংপুর, তারেক রহমানের জনসভা ঘিরে জনতার ঢল

প্রতিনিধি

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রংপুর। দুপুর থেকে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে স্লোগানে স্লোগানে শহরে প্রবেশ করছেন দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। দলীয় প্রধানের এ জনসভায় যোগ দিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে আসছেন সেখানকার নেতারা।

বিএনপি নেতারা জানান, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ ঐতিহাসিক রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় জনসভায় তারেক রহমান নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন।

লালমনিরহাটের বড়বাড়ী এলাকা থেকে সমাবেশে যোগ দিতে আসা ষাটোর্ধ্ব বয়সী বিএনপির কর্মী নুরুল ইসলাম ও জুনায়েদ কবীর বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি। তার শাসনামল দেখেছি। তখন থেকেই আমরা বিএনপির রাজনীতি করে আসছি। এরপর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, তারেক রহমানকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছে। বিএনপির ঘাঁটিতে পরিণত রংপুরের মানুষ ধানের শীষের বিজয় উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। দলের প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছে।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে।

এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনি সফরে শুক্রবার রংপুরের জনসভাস্থলে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!