1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মা-বাবার আবেদনে মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মা-বাবার আবেদনে মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন মা-বাবা। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান।

দণ্ডপ্রাপ্ত সবুজ তালুকদার (২৩) উপজেলার আটঘর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. মঙ্গল তালুকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করার জন্য মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করেন। এমনকি মা-বাবাকে মারধরসহ নির্যাতন ও অত্যাচার করতেন। এমন অবস্থায় ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মা-বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ভুক্তভোগী বাবা-মায়ের বাড়িতে গিয়ে সবুজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিচুর রহমান বলেন, মা-বাবার আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে নিজ বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় সবুজকে আটক করা হয়। সবুজ মাদক গ্রহণের কথা স্বীকার করেন। পরে সেখানে আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!