1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাহিন সরকারের হাত ধরে এনসিপিতে বিএনপি-গণঅধিকারের শতাধিক সমর্থক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাহিন সরকারের হাত ধরে এনসিপিতে বিএনপি-গণঅধিকারের শতাধিক সমর্থক

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক এনসিপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানাধীন কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ উপলক্ষ্যে এনসিপির বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী শাখা সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ থেকে এনসিপিতে যোগদান করা সমর্থক মো. মাসুম বলেন, এনসিপিকে ভালোবেসেই যোগদান করেছি। এনায়েতপুরকে এনসিপির ঘাঁটি হিসেবে পরিচিত করব ইনশাআল্লাহ। লক্ষ্য, উদ্দেশ্য ও ফলাফল—এই তিনটি ধারা দিয়ে আমাদের এগোতে হবে। নতুন হিসেবে যতটুকু পারি, দল থেকে সহযোগিতা করলে সবটুকু দিয়ে কাজ করব।

এ সময় মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক সমর্থক আজ এনসিপিতে যোগদান করেন। তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুনের শিকার হয়েছেন। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে। এরই ফলাফল হিসেবে তারা এনসিপিতে যোগদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!