1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালাক্কা প্রণালিতে ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে আজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মালাক্কা প্রণালিতে ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে আজ

প্রতিনিধি

মালাক্কা প্রণালিতে ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে আজ
বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। ‘শেন-ইয়ার’ নামের এ ঘূর্ণিঝড়টি আজ বুধবারই (২৬ নভেম্বর) আঘাত হানবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আজ সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেন-ইয়ার শব্দের অর্থ সিংহ।

গতকাল রাতে ঘূর্ণিঝড়টি ১০ কিলোমিটার গতিতে পশ্চিমাঞ্চলের দিকে এগোয়। এটি আজ দুপুর পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে থাকবে। এরপর দুপুরের আগে স্থলে আঘাত হেনে ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে।

আগামী ২৪ ঘণ্টা এটি ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে বলেছে, আজ বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিলোমিটার, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব নিকোবার চর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।

মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টির পাশাপাশি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার তৎসংলগ্ন এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অঞ্চল শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

মালাক্কা প্রণালীর এ ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ায় আঘাত হানবে। এটি ভারত বা বাংলাদেশের দিকে আসবে না।

এদিকে বর্ষা পরবর্তী মৌসুমে সেনইয়ার দ্বিতীয় ঘূর্ণিঝড় যেটি উত্তর ভারত মহাসাগর বেসিনে সৃষ্টি হয়েছে। এরআগে গত ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!