1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় অবৈধভাবে কাজের অভিযোগে ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ইউ-৮ এর একটি কারখানায় অভিযান চালিয়ে মোট ১৩৮ অভিবাসীকে আটক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। অভিযানে প্রথমে ৪০ জন স্থানীয় নাগরিকসহ মোট ১৮২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেশটিতে কাজের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৩৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৬ জন চীনা, ২২ জন ইন্দোনেশিয়ার, ৩১ জন নেপালের, ১৮ জন মিয়ানমারের, ৫ জন পাকিস্তানের, ৪ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১৬ জন নারী রয়েছেন এবং তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি), একই আইনের ১৫(১)(সি) ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!