1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালয়েশিয়ায় নারী-শিশুসহ ৪০ বাংলাদেশি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মালয়েশিয়ায় নারী-শিশুসহ ৪০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১২টায় সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনের অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন। অভিযান শেষ হয় ভোর ৪টায়।

ইমিগ্রেশন কুয়ালালামপুরের ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ৩৭টি রুম চেক করে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বয়স ৩ থেকে ৪৫ বছরের মধ্যে।‌ গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর জানান, মালয়েশিয়াতে বসবাসের জন্য তাদের কাছে বৈধ কোনো ডকুমেন্ট নেই। গ্রেপ্তারকৃত সবাইকে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।

এ ছাড়া অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জানা যায়, একজন বাংলাদেশি কর্মীর বৈধ কাগজপত্র আছে। তবে তার বাংলাদেশি স্ত্রীর বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে আটক করে। স্ত্রীর মুক্তি চান ওই বাংলাদেশি। ইমিগ্রেশন আইন অনুযায়ী শেষ পর্যন্ত স্বামীর বৈধ কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়, তবে ওই নারীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!