1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান

প্রতিনিধি

মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তারাবিহ নামাজ পড়াচ্ছেন কিশোরগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজ। তার সুমধুর তেলাওয়াত ও হৃদয়কাড়া সুরে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও।

১৯ বছর বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়ায়, ভারত, ইরান, লিবিয়াসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করে তেলাওয়াতের সূর ও মাধুর্যের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদাকে আরও সমুন্নত করেছেন।

শতভাগ মুসলিম দেশ দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে প্রায় চার হাজারেরও বেশি মসজিদ রয়েছে। পবিত্র রমজান মাসে বেশিরভাগ মসজিদে খতমে তারাবি পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় মালদ্বীপ সরকারের বিশেষ আমন্ত্রিত বাংলাদেশি হাফেজ দেশটির হুলহুমালে শহরের আল ওয়ালিদাইন মসজিদে তারাবি নামাজে ইমামতি করছেন।

বিরল প্রতিভার অধিকারী এ হাফেজ এর তেলাওয়াত শুনতে দূর দুরান্ত থেকে অনেকেই ছুটে আসেন।

ভিনদেশের মাটিতে এই দৃষ্টিপ্রতিবন্ধীর হাফেজ এর অর্জন বাংলাদেশের জন্য এক বিরল গৌরব। তার প্রতিভা ও নিরলস প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র আল কোরআনের শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে মনে করেন প্রবাসীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!