ইপেপার / প্রিন্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর যখন বাংলাদেশ তার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করছে, ঠিক তখনই এই উদযাপন অনুষ্ঠিত হচ্ছে।
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বপ্নে বিশ্বাসী। সেই প্রেক্ষাপটে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা প্রকাশ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ঐতিহাসিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষ্যে, “আমরা আমাদের বন্ধুত্ব ও অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই বার্তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্ব এবং ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।