1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমাদের ডেকেছে, আমরা এসেছি। বৈঠক করেছি।

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু বলার নেই। তারা আমাদের দাওয়াত দিয়েছেন। আমরা বসে কথাবার্তা বলেছি। এদিকে বিএন‌পির স‌ঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক নি‌য়ে ঢাকায় মার্কিন দূতাবাস তা‌দের ফেসবুকে এক পোস্টে জানায়, গঠনমূলক কথোপকথন বি‌ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার ও সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার চাবিকাঠি।দূতাবাস জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কারাগারে বন্দি বিরোধী হাজার হাজার নেতাকর্মীর বিষ‌য়ে বিএনপির মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা অব্যাহত যোগা‌যোগ রাখতে উন্মুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!