1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

প্রতিনিধি

যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার (৩০ জানুয়ারি) এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়।

এরমধ্যে একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোদি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। যা এক ইমেইলে এপস্টেইন নিজেই জানিয়েছেন।

এপস্টেইন বলেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে করে মার্কিন প্রেসিডেন্ট খুশি হবেন বলে জানান। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন বলেও উল্লেখ করেছেন এ যৌন অপরাধী।

১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটিই ছিল ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর।

ইমেইলে এপস্টেইন ওই ঘটনা নিয়ে বলেছেন, “ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ-গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন। এই পরামর্শ কাজে দিয়েছে।”

অস্বীকার করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

এপস্টেইন ফাইলের এ তথ্য অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে বলেছে, “২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া এই ইমেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র। এসব কথাকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!