1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

প্রতিনিধি

 

গৌহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪০৮ রানের বড় ব্যবধানে হারল ভারত। বুধবার (২৬ নভেম্বর) পঞ্চম ও শেষ দিনে প্রোটিয়া বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ১৪০ রানে অলআউট হয় স্বাগতিকরা। এই জয়ের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে ভারতকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারাল সফরকারীরা। একই সঙ্গে ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজও জিতল তারা।

দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার দিনে বিশ্বরেকর্ড গড়েছেন এইডেন মার্করাম। ভারতের পতন হওয়া সবগুলো উইকেটের মধ্যে ৯টি উইকেটেই আছে মার্করামের অবদান।

ভারতের দুই ইনিংস মিলিয়ে মার্করাম ৯টি ক্যাচ নিয়েছেন। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার এটি বিশ্ব রেকর্ড। এর আগে, এই রেকর্ডটি দখলে ছিল ভারতের আজিঙ্কা রাহানের। ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়েছিলেন তিনি।

এর আগে, ২৮৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২৬০ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের সামনে দাঁড়ায় ৫৪৯ রানের বিশাল লক্ষ্য।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাইমন হারমার আর কেশভ মাহারাজদের তোপের মুখে পড়ে ভারতের ব্যাটাররা। জাদেজার ব্যাট থেকে ৫৪ রানের ইনিংস না আসলে ১০০’র আগেই অলআউট হওয়া লাগতো স্বাগতিকদের। সাইমন হারমার একাই নেন ৬ উইকেট। কেশভ মাহারাজ ২টি, সেনুরান মুথুসামি ও মার্কো ইয়ানসেন নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!