1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ

প্রতিনিধি

মায়ের শাড়িতে নস্টালজিক তাসনিয়া ফারিণ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় দক্ষতা দিয়ে যেমন জয় করেছেন দর্শকদের মন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ মুগ্ধকর ছবি শেয়ার করে নেটিজেনদের নস্টালজিক করে তুলেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা।

পোস্টের ক্যাপশনে ফারিণ শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো।’

মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনিই। ফারিণের কথায়, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

তার কাছে পৃথিবীর সব দামী ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলোই বেশি সুন্দর। অভিনেত্রী মনে করেন, মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনি।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!