1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

প্রতিনিধি

মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে করে মাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী দুই ভাই। তাদের এই ব্যতিক্রমী আগমনে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তাদের দেখতে ভিড় করে শত শত মানুষ।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে নিজ বাড়িতে পৌঁছান মালয়েশিয়া প্রবাসী মো. হানিফ মিয়া ও তার ছোট ভাই মানিক বাদশা ক্বাদরী।

হেলিকপ্টারটি গ্রামের মাঠে অবতরণ করলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গ্রামবাসী ফুল দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় হেলিকপ্টারে করে প্রবাসী দুই ভাইয়ের বাড়ি ফেরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও অনেক উৎসুক মানুষ সেখানে ভিড় করে। গ্রামের মানুষদের কাছে ঘটনাটি একেবারেই ব্যতিক্রমী ও আনন্দের।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই মো. হানিফ মিয়া প্রায় ১৪ বছর ধরে এবং ছোট ভাই মানিক বাদশা ক্বাদরী প্রায় এক যুগ ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। বড় ভাই হানিফ মিয়া মাঝে মধ্যে দেশে এলেও ছোট ভাই মানিক বাদশা দীর্ঘদিন পর এবার দেশে ফিরেছেন। তাদের বাবা মরহুম মোহাম্মদ বাচ্ছু মিয়া প্রায় ১৮ বছর আগে ইন্তেকাল করেন। মা পেয়ারা বেগমের দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিদেশ থেকে ছেলেরা দেশে ফিরে তাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসবেন। সেই ইচ্ছা পূরণ করতেই ছেলেরা এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

হানিফ মিয়ার বন্ধু মো. কামরুজ্জামান রাসেল বলেন, আমাদের বন্ধু হানিফ ও তার ছোট ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এবার তারা দেশে এসে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। বন্ধু দেশে ফিরেছে শুনে আমরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি।

এদিকে স্থানীয় বাসিন্দা মো. জাকির ফরাজী বলেন, আমার ভাতিজারা দীর্ঘদিন পর দেশে এসেছে। তাদের মায়ের ইচ্ছা ছিল ছেলেদের সঙ্গে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে দেখে আমরা খুব আনন্দিত।

মালয়েশিয়া প্রবাসী মানিক বাদশা ক্বাদরী বলেন, আমাদের মায়ের স্বপ্ন ছিল বিদেশ থেকে দেশে ফেরার পর তাকে নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। আল্লাহর রহমতে আজ আমরা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। মায়ের মুখে হাসি দেখতে পারাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমার মনে হয়, প্রত্যেক সন্তানেরই উচিত তার মায়ের স্বপ্ন পূরণে চেষ্টা করা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!