1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় হৃদয় কুমার মণ্ডল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর-ঠাকুরমান্দা আঞ্চলিক সড়কের বিলকরিল্যা বাজারের অদুরে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরও ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত হৃদয় কুমার মণ্ডল (২৫) নওগাঁর সাপাহার উপজেলা সদরের লালমাটিয়া পাড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডলের ছেলে। অপরদিকে, আহত সুজন মণ্ডল (২৫) ও কৌশিক মণ্ডল (২৪) উপজেলার বলাক্ষেত্র গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন যুবক বলাক্ষেত্র গ্রাম থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। পথে বিলকরিল্যা বাজারের অদুরে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই হৃদয় মণ্ডল মারা যান।
নিহত হৃদয় মণ্ডলের মামা লিটন মণ্ডল জানান, ‘বৃহস্পতিবার রাতে ভাগনি রিয়া রানী মণ্ডলের বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিল। ওই বিয়ের নিমন্ত্রণ খাওয়ার জন্য ভাগনে হৃদয় মণ্ডলসহ আমার আত্মীয়-স্বজনরা ভগ্নিপতি নান্টু মণ্ডলের বাড়ি মান্দা উপজেলার বলাক্ষেত্র গ্রামে এসেছিলাম।’

লিটন মণ্ডল আরও বলেন, দুপুরে খাওয়া-দাওয়ার পরে সুজন মণ্ডল, কৌশিক মণ্ডল ও ভাগনে হৃদয় মণ্ডল একটি মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়ি থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিল। পথে উল্লিখিত স্থানে দুর্ঘটনার শিকার হয়ে ভাগনে হৃদয় মণ্ডল মারা যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত হৃদয় মণ্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!