1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় পাটবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মান্দায় পাটবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি

নওগাঁর মান্দায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এদিন ২ হাজার ৫০০ জন চাষীর মাঝে বিজেআরআই-৮, বিজেআরআই সবুজ সোনা-৯ এবং জেআরও-৫২৪ জাতের উন্নত পাটবীজ বিতরণ করা হয়।
পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চলতি মৌসুমে মোট ১১ হাজার ৫০০ জন কৃষককে উফসী আউশ ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়াও ১৫০ জন পাট চাষী, ৭০ জন তিল চাষী এবং ৪০ জন মুগ ডাল চাষীকে সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, উন্নত প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকদের ফলন বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এতে করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!